বিজ্ঞাপন

গুগল ফটোজে এআই টুল ব্যবহার করা যাবে বিনামূল্যে

  • প্রযুক্তির অন্যতম আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
  • অত্যাধুনিক এ প্রযুক্তি ধীরে ধীরে সব জায়গায় ব্যবহার হচ্ছে।
  • এবার গুগলের ফটো ফিচারে এআই টুল যুক্ত করা হয়েছে।
গুগল ফটোজে এআই টুল ব্যবহার করা যাবে বিনামূল্যে
ছবি: নড়াইল কণ্ঠ

প্রতিষ্ঠানটি আরও জানায়, গুগল ফটো ব্যবহারকারীরা এখন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার এবং পোর্ট্রেট লাইট বৈশিষ্ট্য বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

ম্যাজিক এডিটর ফিচারটির একটি স্যুট রয়েছে, যার মধ্যে একটি হলো- জেনারেটিভ এআই-চালিত ইরেজ টুল। ম্যাজিক এডিটরের ইরেজ ফিচার এবং ম্যাজিক ইরেজার উভয়ই একটি ইমেজ থেকে অবজেক্ট বাদ দিতে সাহায্য করতে পারে। 

তিনটি ভিন্ন উপায়ে ম্যাজিক এডিটর ব্যবহার করা যাবে। ট্যাপ করা, ব্রাশ করা বা সার্কেল দেওয়া। নিজেদের পছন্দমতো সেই ফলাফল ঠিক করতে পারে। বিভিন্ন এআই এডিটিং সরঞ্জামগুলোর একটি পাওয়ার স্লাইডার রয়েছে। আশা করা যাচ্ছে, বিনামূল্যে এআই এডিটিং টুল ব্যবহার করার ফলে এর জনপ্রিয়তা বাড়বে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন