বিজ্ঞাপন

গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান

  • গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা…
  • ়ে কুয়েতের আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর সঙ্গে আলো…
  • চনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বললেন এরদোগান
ছবি: নড়াইল কণ্ঠ

খবরে বলা হয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীতে কুয়েতের শাসকের এই সফর সাত বছরের মধ্যে উপসাগরীয় দেশটির আমির পর্যায়ের প্রথম সফর।

এ সময় এরদোগান বলেন, ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, এই অবস্থান ফিলিস্তিনিদের দাবিকে শক্তিশালী করবে। 

তিনি উল্লেখ করেন যে, তুরস্ক ৭ অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে। এ সময় এরদোগান দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আঙ্কারার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন