বিজ্ঞাপন

ফটো ক্রীড়া সাংবাদিক শোয়েব মিথুন আর নেই

  • ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ শোয়েব মিথুন।
  • খেলা ও খেলার বাইরে অনেক মুহুর্ত তার ক্যামেরায় বন্দী হয়েছে।
  • আজ বিকেলে পর শোয়েব নিজেই এখন ছবির পাতায়।
ফটো ক্রীড়া সাংবাদিক শোয়েব মিথুন আর নেই
ছবি: নড়াইল কণ্ঠ

দেশের অন্যতম অনলাইন মিডিয়া বাংলানিউজ২৪ডটকম। এই মিডিয়া পোর্টালে সিনিয়র ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন শোয়েব। ফটো ক্রীড়া সাংবাদিকতায় ফুটবল-ক্রিকেট সবই কাভার করেছেন এক সময়। পরবর্তীতে ক্রিকেটেই বেশি সময় দেন। দেশে-বিদেশে ক্রিকেটের অনেক টুর্নামেন্ট কাভার করেছেন। এর মধ্যে রয়েছে বিশ্বকাপও।

সদা হাস্যজ্জ্বল শোয়েব গত দেড় দুই বছর ধরে অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। দেশ-বিদেশে চিকিৎসা নিয়েও মাত্র ৩৭ বছর বয়সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে স্ত্রী, এক কন্যাকে রেখে।

শোয়েবের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। বাফুফে, বিসিবি আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে। ক্রীড়া সাংবাদিকরাও অত্যন্ত ব্যথিত শোয়েবকে হারিয়ে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন