এই ইভেন্টে ১৪ পয়েন্ট পেয়ে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণ ও ১২ পয়েন্ট পেয়ে রৌপ্য জেতেন শ্রীলংকার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে শ্রীলঙ্কার শহিদ রৌপ্য জেতেন।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন এই অর্জনে বেশ উচ্ছ্বসিত, ‘২০১১ সালে দলগত বিভাগে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোন ক্যারম খেলোয়াড় ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল।’