বিজ্ঞাপন

একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা

  • আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা।
  • বিশেষ করে আনরিখ নরকিয়ে।
  • এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা।
একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা
ছবি: নড়াইল কণ্ঠ

সোমবার (৩ জুন) নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নরকিয়ে।

আসরে প্রথমবার খেলতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ অভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ওটনেল ব্রাটম্যান। ৮ বলে ৩ রান করে ফেরেন নিশাঙ্কা। তিনে নেমে এগারো রানের বেশি করতে করতে পারেনি কামিন্দু মেন্ডিস।

এরপর হাসারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা চেষ্টা করেছেন। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। শেষদিকে দাসুন শানাকাও ব্যর্থ হয়েছেন।

বিজ্ঞাপন

ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে লম্বা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন কুশল মেন্ডিস। তবে ৩০ বল খেলে ১৯ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার।

বিজ্ঞাপন