শ্রীলঙ্কার বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। যেখানে হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। বিপর্যয় সামাল দিয়ে ভায়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন হৃদয়। তবে পরের বলেই আউট হয়েছেন তিনি।
অথচ এই মাহমুদউল্লাহ রিয়াদই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলারই সুযোগ পাননি। মাহমুদউল্লাহর এমন রোলার-কোস্টার যাত্রায় বেশ অবাকই হয়েছেন হার্শা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটের জয়ের পর তিনি টুইটে লিখেছেন, 'বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগে মাহমুদউল্লাহকে উপেক্ষা করার কথা ভাবছিল।'