এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মে:টন করে সর্বমোট ৩৯৫০ মে:টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে, রপ্তানির ক্ষেত্রে ৭টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বেনাপোল ফিসারীজ কোয়ারেন্টাইন স্টেশন অফিসার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার থেকে ভারতে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি’র অনুমোদন দিয়েছে সরকার। যার প্রথম চালানে ৭১.১ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বাকি ইলিশের চালান পর্যায়ক্রমে পৌঁছাতে থাকবে।