বিজ্ঞাপন

দুই ভাগ হয়ে কাল এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

  • আর মাত্র দিন তিনেক পরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ বসতে যাচ্ছে।
  • যেখানে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরাও লড়াই করতে যাচ্ছেন।
  • আসন্ন এশিয়া কাপের উদ্দেশে আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
দুই ভাগ হয়ে কাল এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ
ছবি: নড়াইল কণ্ঠ

 সবমিলিয়ে ২৯ সদস্যের দল দুটি ভাগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে। প্রথমে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়বেন ১৩ জন ক্রিকেটার। এরপর বাকি ১৬ জন সদস্য সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রওনা হবেন আমিরাতের উদ্দেশে। 

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় দল। তার আগে নিজেদের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন