বিজ্ঞাপন

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস

  • প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ট্রাভিস হেড এবার গোল্ডেন ডাক খেলেন।
  • সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও।
  • দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু করেছিল স্কটল্যান্ড।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস
ছবি: নড়াইল কণ্ঠ

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগেছে স্কটল্যান্ড। ব্র্যান্ডন ম্যাকমুলান ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতেই পারেননি। মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ম্যাকমুলান করেছেন দলীয় সর্বোচ্চ ৫৯ রান। তাছাড়া জর্জ মান্সির ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৯ রান।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ইংলিস ৪৯ বলে করেন ১০৩ রান। বিস্ফোরক ইনিংসটি গড়ার পথে ৭টি করে চার ও ছক্কা মারেন এই উইকেটকিপার ব্যাটার। ইংলিসের ৪৩ বলের শতক দেশের হয়ে এই সংস্করণে দ্রুততম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন