বিজ্ঞাপন

ঢাকার ক্ষোভের পর মমতাকে কড়া বার্তা দিল্লির

  • বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দিল্লির কাছে ক্ষোভ জানিয়েছিল ঢাকা।
  • এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দেয় দিল্লি।
  • বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দিল্লির কাছে ক্ষোভ জানিয়েছিল ঢাকা। এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দেয় দিল্লি।
ঢাকার ক্ষোভের পর মমতাকে কড়া বার্তা দিল্লির
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (২৬ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি স্বীকার করেছেন। 

মমতাকেও কার্যত সংবিধানের উদ্ধৃত দিয়ে জানানো হয়েছে যে, অন্য কোনও দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনও রাজ্য সরকারের নেই। সংবিধান সেই অধিকার রাজ্যকে দেয়নি। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে। তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনও রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে, কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে, বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনও দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। বিষয়টি যৌথ তালিকায় নেই। আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন