বিজ্ঞাপন

ডাক খেলেন বাবর, ১৬ রানে ৩ উইকেট নেই পাকিস্তানের

  • টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে ঠিক ছিল, তা প্রামণ করেছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমদু।
  • দুজনেই নিজেদের প্রথম স্পেলে উইকেটের দেখা পেয়েছেন।
  • তাতে দ্রুত ৩ উইকেট তুলে বোলিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ।
ডাক খেলেন বাবর, ১৬ রানে ৩ উইকেট নেই পাকিস্তানের
ছবি: নড়াইল কণ্ঠ

রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। বৃষ্টি থামার পরও ঘণ্টা দুয়েক সময় লেগেছে মাঠ খেলার উপযুক্ত করতে। তাতে পিছিয়েছে খেলা শুরুর সময়। বিলম্বে টস হয় স্থানীয় সময় দুপুর ২টায়। খেলা শুরু হয় স্থানীয় সময় আড়াইটায়।

ভেজা উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পায়। বাংলাদেশি পেসাররা আজ সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। নতুন বলে দারুণ সুইং পেয়েছেন শরিফুল। হাসান মাহমুদও লাইম-লেন্থ বজায় রেখে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন।

নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ব্রেকথ্রু পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান মাহমুদ। স্লটে পেয়ে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান আবদুল্লাহ শফিক, ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা জাকির হাসান শুন্যে ভেসে বল তালুবন্দি করেন। ১৪ বল খেলে ২ রান করে শফিক বিদায় নেওয়ায় ৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি।

বিজ্ঞাপন

দ্রুত দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে দায়িত্ব ছিল দলকে টেনে তোলার। কিন্তু পারলেন না। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন শরিফুল। খাটো লেংথের সেই বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন বাবর। ডাক খেয়ে ফিরেছেন সাবেক এই অধিনায়ক।

বিজ্ঞাপন