শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে তুলে দেন, আমরা খেটেখুটে চেষ্টা করব সমাজের সমস্যাগুলো দূর করার। আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না, তেলের উপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ। তারা হবে আমাদের অগ্রাধিকার।
তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বেও জোর দেন। তিনি বলেন, এই বাংলাদেশ কী আসলেই আমরা সবাই চাই? তাহলে একা বাংলাদেশ জামায়াতে ইসলামী পারবে না। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সব পেশা ও শ্রেণি থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে, আমাদের সম্পদ যারা লুট করেছে তাদের হাতে দেশের চাবি আমরা দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার-পাহারাদার হবে, আমরা সেই চাবি তাদের হাতে তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে ঘোষণা দিতে পারবেন?
ডা. শফিকুর রহমান জনগণকে আশ্বাস দিয়ে বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং তৌফিক দেবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন, এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
তিনি আরও বলেন, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে বিদেশে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর ওপর আছে, দেশের চিকিৎসক সমাজের ওপর আছে। আমরা চাই জনগণের সম্পদ ও সুযোগ-সুবিধা চুরি করা না হোক, দেশের সৎ চৌকিদারদের হাতে জনগণের অধিকার নিরাপদ থাকবে।