বিজ্ঞাপন

চিতাবাঘের সঙ্গে মজা করতে গিয়ে ভয়াবহ বিপদে তিন যুবক (ভিডিও)

  • ভারতের মধ্যপ্রদেশের শাধোল এলাকার একটি বনে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিন যুবক।
  • তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।
  • ভারতের মধ্যপ্রদেশের শাধোল এলাকার একটি বনে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিন যুবক। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।
চিতাবাঘের সঙ্গে মজা করতে গিয়ে ভয়াবহ বিপদে তিন যুবক (ভিডিও)
ছবি: নড়াইল কণ্ঠ

বাঘের হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা ওই চিতাবাঘের সঙ্গে ফাজলামো করছিলেন। ঠিক তখন এটি তাদের ওপর হামলা চালায়।

বাঘের আক্রমণের মুহূর্তটি একজনের মোবাইলের ক্যামেরায় ধরা পড়েছে। তিনিসহ অন্যরা বাঘটির সঙ্গে মজা করছিলেন। ঠিক তখন এটি তেড়ে এসে আক্রমণ করে বসে।

ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন বাঘটি কিছুটা আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বন কর্মকর্তা বাদশাহ রাওয়াত জানিয়েছেন, কয়েকদিন আগেও সেখানে বাঘের হামলার ঘটনা ঘটে। এরমধ্যে নতুন করে আরও তিনজন আহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

চিতাবাঘ অত্যন্ত হিংস্র হয়ে থাকে। যারা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাদের ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গেছেন। বাঘটি চাইলে তাদের মধ্যে যে কাউকে টেনে নিয়ে বনের ভেতর চলে যেতে পারত। 

বিজ্ঞাপন