স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।
যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও।
যে কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের আগামীকালের (২ নভেম্বর) ম্যাচটি স্থগিত করা হয়েছে।
ন
নড়াইল কণ্ঠ ডেস্কনিজস্ব প্রতিবেদক
·1 min read·১ বার পড়া হয়েছে
ছবি: নড়াইল কণ্ঠ
এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।
প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে স্পেনের সরকার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সাইট ব্যবহার করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন।