বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীতে ডিএলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়েছে।
ডিএলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মাজারুল হক মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা খোকন চন্দ্র দাস, সহসভাপতি মতিউর রহমান, সুজন চক্রবর্তী, অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজী কামরুল ইসলাম, এহসানুল কবির দুলাল প্রমুখ নেতারা।
ডিএল নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আশা করি, অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে সব আন্দোলনরত দলের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে।