সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। সভায় সিদ্ধান্ত হয় বিকল্পধারা বাংলাদেশ গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালাবে। বিকল্পধারা মনে করে, দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা: বি চৌধুরী ২০০৪ সালে বিকল্প ধারার রাজনৈতিক দর্শনে যে সংস্কার ও পরিবর্তনের কথা বলেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি না থাকা, সংসদে ডেপুটি স্পিকার পদ ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া এবং স্বাধীন দুদক ও নির্বাচন কমিশন গঠন। যেহেতু জুলাই জাতীয় সনদের অধিকাংশ সংস্কার ও পরিবর্তনের ইস্যুগুলো বিকল্প ধারার চেতনাকে ধারণ করে সেহেতু জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন বিকল্প রাজনীতির এক নৈতিক বিজয়।
প্রেসিডিয়াম সভা শ্রদ্ধার সাথে স্মরণ করে যে, উত্তাল জুলাইয়ের দিনগুলিতে হাসপাতালের আইসিইউতে বসে ডাঃ বি চৌধুরী জুলাই আন্দোলনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।
অতএব,বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রকাঠামো নতুনভাবে বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন হওয়া উচিত।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ মহসিন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, মোঃ আইনুল হক, জুবরান গাজী। পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন তানজিলা মান্নান, তাসফিক মান্নান, তানজিলা মান্নান।