বিজ্ঞাপন

বিএনপি গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে : আ. লীগ

  • বিএনপি মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের…
  • মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁ…
  • য়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
বিএনপি গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে : আ. লীগ
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

এতে বলা হয়, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকালের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগ এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আগামীকাল ২৮ অক্টোবর শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশে দলে দলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন