বিজ্ঞাপন

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত আওয়ামী লীগের মঞ্চ

  • আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
  • এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
  • আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত আওয়ামী লীগের মঞ্চ
ছবি: নড়াইল কণ্ঠ

গতকাল রাতে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এরপর আবারও মঞ্চে তৈরির কাজ শুরু হয়। তার আগে মঞ্চ তৈরির কাজ শুরু করলে পুলিশের পক্ষ থেকে করে তা বন্ধ করে দেওয়া হয়। 

আজ (শনিবার) সকাল ৯টার দিকে ঢাকা পোস্টকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমাদের মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১১টার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। তার আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। 

উন্নয়ন সমাবেশ করার জন্য রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চটি তৈরি করা হয়েছে। তার আশপাশে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন