বিজ্ঞাপন

আওয়ামী লীগের বিজয় র‍্যালি দুপুরে

  • বিজয় দিবসের র‍্যালি করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
  • র‍্যালি করতে এরইমধ্যে অনুমতি পেয়েছে দলটি।
  • মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ র‍্যালি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বিজয় র‍্যালি দুপুরে
ছবি: নড়াইল কণ্ঠ

জানা গেছে, দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‍্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। 

এর আগে সোমবার র‍্যালি করবে বলে জানায় দলটি। তবে কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের পরিবর্তে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন