বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক

  • ‘সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ সংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে দিয়েছে ফেসবুক।
  • এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল।
  • ‘সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার’ অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’ সংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে দিয়েছে ফেসবুক।এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় ৩৪ লাখ ফলোয়ার ছিল।
আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক
ছবি: নড়াইল কণ্ঠ

প্রতিবেদনে বলা হয়, এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদমাধ্যমে হিসেবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নাম ব্যবহার করেছে। আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপিবিরোধী কনটেন্ট পোস্ট করেছে।

এতে আরও বলা হয়, ‘প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগসাজশে অন্যদের বিভ্রান্ত করছে। তারা কারা এবং কি করছে- এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে।’

এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক, টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করেছে মেটা। 

বিজ্ঞাপন

এ বছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরাইল, মালদোভা ও মাদাগাস্কারে ছয়টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা।

বিজ্ঞাপন