মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
আজ রোববার সকালে মোট ৫০টি আপিল নিষ্পত্তি করেছে ইসি। এর মধ্যে ৩০ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি জানিয়েছে, বাকি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাদের কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
৩০টি আপিল এখনো ইসির শুনানির জন্য রাখা হয়নি।
বাতিল হয়েছে টাঙ্গাইল-৫ স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব, জামালপুর-২ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল হালিম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ ইমরানের প্রার্থিতা।