বিজ্ঞাপন

আ.লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শুক্রবার

  • আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর…
  • ্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠ…
  • নের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।
আ.লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শুক্রবার
ছবি: নড়াইল কণ্ঠ

আগামী শুক্রবার বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। 

বুধবার (৮ মে) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন