বিজ্ঞাপন

আজকের কর্মসূচি নিয়ে যে বার্তা দিলেন সারজিস

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে।
  • এতে সমন্বয়কদের একটি দল দেশের প্রতিটি জেলায় ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছে।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে। এতে সমন্বয়কদের একটি দল দেশের প্রতিটি জেলায় ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিচ্ছে।
আজকের কর্মসূচি নিয়ে যে বার্তা দিলেন সারজিস
ছবি: নড়াইল কণ্ঠ

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থান জানিয়ে লেখেন, বিকেল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে।

বিজ্ঞাপন

রোববার থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়করা। ওই দিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সীগঞ্জ যান সারজিস আলম।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বিজ্ঞাপন