বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এর আগে ১০ মার্চ তিনি দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে বিসিবির আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন। একজন সাথীরা জাকের জেসি অন্যজন মিশু চৌধুরি। ওই ঘোষণার পর জেসি এবার আইসিসি থেকেও সুসংবাদ পেয়েছেন।
বিসিবিকে পাঠানো এক বিবৃতিতে আইসিসি চারজনকে আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেল এবং একজনকে ম্যাচ রেফারি প্যানেলে যুক্ত করার বিষয়টি জানিয়েছে। যেখানে বলা হয়, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।
জানা গেছে, চলমান ডিপিএল দিয়েই তাদের আম্পায়ারিং শুরু হয়েছে। একজন থার্ড আম্পায়ার বা একজন অনফিল্ড আম্পায়ার এভাবেই শুরু হবে ধীরে ধীরে। নারী-পুরুষ মিলিয়ে বর্তমানে ২৬ জন আম্পায়ার বিসিবির চুক্তিতে রয়েছেন।