বিজ্ঞাপন

আইপিএল নিলামের শর্টলিস্টে আছেন যেসব বাংলাদেশি

  • নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আইপিএল ২০২৫ এর মেগা নিলাম।
  • একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে এবারের নিলামের পর্ব।
  • আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামে নাম দিয়েছেন ১৩ বাংলাদেশি ক্রিকেটার।
আইপিএল নিলামের শর্টলিস্টে আছেন যেসব বাংলাদেশি
ছবি: নড়াইল কণ্ঠ

 আইপিএল কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম। যেখানে আছে আইপিএলের দুই নিয়মিত মুখ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের নামটাও খুঁজে পাওয়া গেল তালিকায়। 

মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও ১০ জন। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন