গতকাল সংবাদ সম্মেলনে সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’
সুপার এইটে খেলা নিয়ে পোথাস বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি।’

নিক পোথাস অবশ্য খুঁজছেন পার্থক্য গড়ে দেয়ার মতো কিছু খেলোয়াড়, ‘বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। পাওয়ার প্রয়োজন।’