নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে বজ্রপাতে ধানের চাতালের কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্টা) বিকাল ৫টার দিকে ওই ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কল্যাণখালী গ্রামেরই মৃত সালাম মোল্যার ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো.ওবাইদুর রহমান জানান, বিকেলে নিহত মোসলেম বাড়ির পাশের মাঠে দাঁড়িয়ে ছিলো। এ সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মো. আবুল কাশেম মেহেদী (টাঙ্গাইল জেলা প্রতিনিধি): টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।